বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শনিবার থেকে শুরু

  |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

বাণিজ্য মেলায় বিআরটিসির শাটল বাস সার্ভিস শনিবার থেকে শুরু

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি শাটল বাস সার্ভিস আগামী শনিবার থেকে শুরু হবে। মেলা সমাপনী দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে এসব বাস চলাচল করবে।
বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রীদের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’ িি .িনৎঃপ.মড়া.নফ ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ রাত ১১টায় ছেড়ে আসবে।
কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191