বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থিম্পুতে বিমসটেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত

  |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

থিম্পুতে বিমসটেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ভুটানের রাজধানী থিম্পুতে ১৫-১৬ জানুয়ারি দু’দিনব্যাপী ‘বিমসটেক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ (ঔডএ-ঊঈঈ)-এর চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট বিমসটেকের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতের নেতৃত্ব দিচ্ছে ভুটান। সদস্য দেশসমূহ হচ্ছে, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম। বৈঠকে এই যৌথ কার্যনির্বাহী দলের পরিচালনার জন্য নির্দিষ্ট ‘টার্মস অফ রেফারেন্স’ (ঞড়জ) চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে বিমসটেক প্ল্যান অফ অ্যাকশনের অধীনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে কীভাবে জলবায়ু অর্থায়ন (ঈষরসধঃব ঋরহধহপব) সংগ্রহ ও বণ্টন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিমসটেক সচিবালয়ের প্রতিনিধি এবং সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিনিধিরা পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে আঞ্চলিক সহযোগিতা ও নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলমের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এবং এই বৈঠকের সিদ্ধান্তগুলো হিমালয় ও বঙ্গোপসাগর উপকূলীয় দেশগুলোর পরিবেশগত সুরক্ষা ও টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191