বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া দর বাড়ছে লাভেলো ও এস্কয়ার নিটের

  |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া দর বাড়ছে লাভেলো ও এস্কয়ার নিটের

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিম এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠালে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানিদুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাভেলো আইসক্রিম

ডিএসইতে গত ২৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা। গত ১৮ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ টাকা ১০ পয়সা।

এস্কয়ার নিট

ডিএসইতে গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। গত রোববার ২৫ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। মাত্র ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191