বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শুরু

  |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শুরু

অর্থবিজ প্রতিবেদন :
আজ ০৩ মার্চ দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিন শেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫.১৮ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৮৯ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ১৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.৭৪ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। পুঁজিবাজারে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৩১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১১ টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৮৩৮ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৯৮১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।
গত সপ্তাহের শেষ র্ক্যদিবস ২৯ ফেব্রয়ুারি ডিএসইতে ২৭ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৭৯৩ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৬৭০ বার হাতবদল হয়েছিল। টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৯১৬ কোটি ৪২ লাখ ০১ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৫ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা। এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ৮৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৮৪৪.৭০ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছো ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ২১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৮৫৫ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191