বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধানী লাইফের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

সন্ধানী লাইফের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগণ সভায় অংশ নেন। তারা কোম্পানির সাফল্যের জন্য প্রশংসা করেন।
সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমন্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, এডিএমডি ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এসভিপি ও সিএফও (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
এছাড়াও কোম্পানির স্ট্রাটুটরি অডিটরস আজিজ হালিম খায়ের চৌধুরী, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স অডিটর মোল্লা কাদের ইউসুফ এন্ড কোং এবং ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার- জেসমিন এন্ড এসোসিয়েটস ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।
কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত নগদ ১২% লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191