
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 107 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) রংপুর চেম্বার ভবন মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পপুলার লাইফের আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের উর্দ্ধতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির ২ কোটি ৩৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তি।

Posted ৫:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


