
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 115 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। বীমা কোম্পানিটির ২৭৩তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
জহিরুল ইসলাম ১৯৮২ সালে ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রী অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, দাবি কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন।

Posted ৬:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


