বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

আইডিআরএ’র সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির এক সভা সোমবার (১৪ জুলাই) কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম সভায় সভাপতিত্ব করেন । সভায় আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রশাসন মোঃ ফজলুল হক, সদস্য আইন-তানজিনা ইসলাম, সদস্য (নন-লাইফ) মোঃ আবুবকর সিদ্দিক, সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ এসিআইআই (ইউকে)।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বিএম ইউসুফ আলী, ভাইস প্রেসিডেন্ট ও
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারী জেনারেল ও
সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম, জয়েন্ট
সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম
নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী,
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস
সেক্রেটারী ও ষ্ট্যার্ন্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোঃ আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া
ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য
নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হসান তারেক,
ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়োজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানীর
মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী
কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ
সামছুল আলম প্রমুখ।
আজ মঙ্গলবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। তবে বৈঠকের আলোচনার বিষয়ে এতে কিছু উল্লেখ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, বীমা খাতের চলমান সংকট পরিস্থিতি এবং কর্তৃকক্ষের বীমা আইন সংস্কার উদ্যোগ আলোচনায় অধিক গুরুত্ব পায়।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191