বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১ টাকা করে লভ্যাংশ পাবেন। এ সিদ্ধান্ত কোম্পানির বার্ষিক সাধারন সভায় অনুমোদিত হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ আগস্ট দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা যা আগের বছরের তুলনায় বেশি। শেয়ার প্রতি নগদ আয় (সিএফও) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা যা আগের বছরের ২ টাকা ৭০ পয়সার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় বৃদ্ধি পেলেও কর ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ইপিএস ও নিট সম্পদে সামান্য চাপ দেখা গেছে। তবে দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে ইপিএস দাঁড়িয়েছে ০.১১ টাকা এবং নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৯.২২ টাকা। প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি কোম্পানির ব্যবসায়িক শক্তি নির্দেশ করে, যদিও কর পরিশোধ ও খরচ বৃদ্ধির কারণে সাময়িক প্রভাব দেখা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্সের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন বছরে গ্রস প্রিমিয়াম বেড়েছে। ২০২২ সালে গ্রস প্রিমিয়াম ছিল ৭৯ কোটি ৩৫ লাখ টাকা, ২০২৩ সালে ছিল ৭৪ কোটি ৪৩ লাখ টাকা এবং সর্বশেষ বছর ২০২৪ সালে তা ৮১ কোটি ৩৩ লাখ টাকায় দাড়ায়। নেট প্রিমিয়ামের ক্ষেত্রে দেখা যায় ২০২২ সালে ছিল ৪৩ কোটি ৩০ লাখ টাকা, ২০২৩ সালে ৩৯ কোটি ৮০ লাখ এবং ২০২৪ সালে ৫৫ কোটি ১৮ লাখ টাকা হয়। ২ বছরে আন্ডার রাইটিং প্রফিটও বেড়েছে কোম্পানিটির, ২০২৩ সালে ছিল ১০ কোটি ৫২ লাখ এবং ২০২৪ সালে হয় ১৩ কোটি ৪২ লাখ টাকা। কর পূর্ববর্তী নিট প্রফিট ১৩.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা। কর পরবর্তী নিট প্রফিটও বেড়েছে ১.৫৭ শতাংশ (৯ কোটি ৬৮ লাখ টাকা)। তবে গত ৩ বছরে অথোরাইজ্ড ক্যাপিটাল ও পেইড আপ ক্যাপিটাল অপরিবর্তিত রয়েছে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে অথোরাইজ্ড ক্যাপিটাল ছিল ১০০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটালও ৩ বছরে একই অংকে রয়েছে, ৪৭ কোটি ৭ লাখ টাকা।

এশিয়া ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান ও আয় বৃদ্ধি করে আসছে। প্রিমিয়াম আয়ের ধারা বজায় থাকায় এবং পরিচালন দক্ষতা উন্নয়নের উদ্যোগের ফলে আগামী দিনে কোম্পানির প্রবৃদ্ধি আরও ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের নিউজ ও ইভেন্ট আর্কাইভে সব আপডেট পেতে পারেন। এছাড়া শেয়ারবাজারভিত্তিক পোর্টালগুলোতেও তাদের সর্বশেষ আর্থিক তথ্য সহজে পাওয়া যায়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191