বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

সোনালী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুেেরন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার (৩১ আগস্ট) মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর ডিরেক্টর শেখ মো. ড্যানিয়েল।
সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব এফসিএস।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191