
| মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ঘোষিত নগদ ডিভিডেন্ড বিইএফটিএন (ইঊঋঞঘ) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে প্রেরণ করেছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাববছরের জন্য এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

Posted ৭:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


