
| মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের আলোকে বিদ্যমান ‘পাবলিক ইস্যু রুলস ২০১৫’ রহিত করা হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন খসড়া জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। খসড়া নীতিমালার প্রাথমিক অনুমোদনের পর স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিওর চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।
তিনি আরও জানান, নতুন রুলসটিতে আইপিও অনুমোদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহি ও দায়বদ্ধতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোকে করপোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়িত্ব ও ভূমিকার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ফলে কোম্পানিগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।
নতুন নীতিমালার মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিংয়ের মান উন্নত হবে, যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। বিএসইসির প্রত্যাশা, ন্যায্য প্রাইসিংয়ের কারণে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আরও উৎসাহী হবে

Posted ৬:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Arthobiz | zaman zaman


