
| বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ু-২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি সূত্র।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৩ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৪৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৭ পয়সা, আগের বছরে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা। গত ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়, হাইব্রিড পদ্ধতিতে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

Posted ১২:০৮ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


