বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথইস্ট ব্যাংকের খেলাপি ঋণ ২৫১৩ কোটি টাকা

  |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের খেলাপি ঋণ ২৫১৩ কোটি টাকা

অর্থবিজ প্রতিবেদক :
সাউথইস্ট ব্যাংকের খেলাপি ঋণের পরিমান দাড়িয়েছে ২৫১৩ কোটি টাকা | এর বেশির ভাগ ঋণ কয়েকজন বড় গ্রাহকের কাছে পাওনা| ঋণের বিশাল অংশ আটকে যাওয়ায় ব্যাংকটির আর্থিক ভিত ক্রমেই দুর্বল হয়ে পড়ছে| সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যাংকটির মোট ২ হাজার ৫১৩ কোটি টাকা খেলাপি ঋণ| এর প্রায় ৭১ শতাংশই ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের পকেটে| টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ৭৭৯ কোটি টাকা|
ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রভাবশালী এসব গ্রাহকের থেকে টাকা আদায় করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ| বিশেষ করে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে| শীর্ষ খেলাপিদের কেউ এখন কারাবন্দী, কেউবা দেশ ছেড়ে পালিয়েছেন| ফলে বিপুল পরিমাণ এই অর্থ আদায় নিয়ে চরম অনিশ্চয়তা ˆতরি হয়েছে|
শীর্ষ ১০ খেলাপির তালিকায় সবার ওপরে আছে কেয়া গ্রুপ ও এস আলম গ্রুপ| এই দুই প্রতিষ্ঠানের কাছেই ব্যাংকটির পাওনা প্রায় এক হাজার কোটি টাকা| একসময় সাবান ও প্রসাধন সামগ্রীর ব্যবসায় সফল হওয়া কেয়া গ্রুপ গার্মেন্টস খাতে বিনিয়োগ করে বড় ধাক্কা খায়| বর্তমানে তাদের পাঁচটি প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণের পরিমাণ ৪৯৮ কোটি টাকা|
অভিযোগ আছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কেয়া গ্রুপকে এসব ঋণ দেওয়া হয়েছিল| ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে কেয়া গ্রুপের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)|
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিতর্কিত এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের কাছে খেলাপি ঋণের পরিমাণ ৪৭৪ কোটি টাকা| এ ছাড়া ফার সিরামিকসের ৩৩৮ কোটি ও পদ্মা পলি কটনের ১৭১ কোটি টাকাসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের বড় অংকের ঋণ খেলাপি হয়ে পড়েছে|
আদায়ের সীমাবদ্ধতা নিয়ে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খালিদ মাহমুদ খান বলেন, আমরা সব পর্যায় থেকে চেষ্টা চালাচ্ছি| কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই| যেমন এস আলম গ্রুপ পালিয়ে গেছে, নাসা গ্রুপের মালিক জেলে| আমরা নাসা গ্রুপের শেয়ার বিক্রি করে কিছু টাকা সমš^য়ের চেষ্টা করছি| তবে এস আলমের টাকা আদায় করা হয়তো সম্ভব হবে না|
তবে আশার কথা শুনিয়ে তিনি বলেন, রূপায়ণ গ্রুপের মতো কিছু প্রতিষ্ঠান তাদের ঋণ নিয়মিত করেছে এবং গাজী গ্রুপের সঙ্গেও পাওনা পরিশোধের বিষয়ে আলোচনা চলছে|
সাউথইস্ট ব্যাংকের ঋণের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংকটির সিংহভাগ ঋণই গুটিকয়েক বড় গ্রুপের হাতে বন্দি| মোট ৩৭ হাজার ২৩৭ কোটি টাকা ঋণের মধ্যে ৫৭ শতাংশেরও বেশি টাকা নিয়েছেন মাত্র ২০ জন গ্রাহক|

এই তালিকায় সবচেয়ে বেশি ঋণ বসুন্ধরা গ্রুপের (৩ হাজার ২৮১ কোটি টাকা)| এ ছাড়া মেঘনা গ্রুপ, স্প্যারো ক্রাউন, স্নোটেক্স ও আবুল খায়ের গ্রুপের মতো বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছেও ব্যাংকটির বিপুল অংকের ঋণ রয়েছে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191