বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক এশিয়ার এএমডি মোহাম্মদ জিয়াউল হাসান

  |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   36 বার পঠিত

ব্যাংক এশিয়ার এএমডি মোহাম্মদ জিয়াউল হাসান

অর্থবিজ প্রতিবেদক ঃ
ব্যাংক এশিয়া পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা পদোন্নতি পেয়ে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন|
২০১৮ সাল থেকে জিয়াউল হাসান মোল্লা ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন| নতুন এই পদের পাশাপাশি তিনি প্রধান ঋণ কর্মকর্তা (সিসিও), এজেন্ট ব্যাংকিং প্রধান, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামেলকো) এবং ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে তাঁর পূর্ববর্তী দায়িত্বগুলোও পালন করে যাবেন| তার নিরলস পরিশ্রম, পেশাদার দক্ষতা এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের ¯^ীকৃতি¯^রূপ তিনি এই নতুন দায়িত্ব পেয়েছেন|
ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ এই কর্মকর্তা করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ে গভীর পাণ্ডিত্যের অধিকারী| ২০১৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদানের পর থেকে তিনি ব্যাংকের ব্যবসা উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন| এর আগে তিনি দি সিটি ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো ¯^নামধন্য প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন| এছাড়া তিনি হংকং-ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন| বর্তমানে তিনি ‘অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ’ (অ্যাকোব)-এর চেয়ারম্যান (২০২২-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের ব্যাংকিং খাতে সর্বোত্তম চর্চা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন|
জিয়াউল হাসান মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের নিউপোর্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন| পেশাগত উৎকর্ষ সাধনে তিনি বাহরাইনের এএওআইএফআই থেকে শরিয়াহ উপদেষ্টা (সিএসএএ) এবং যুক্তরাষ্ট্রের এসিএএমএস থেকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সনদ লাভ করেছেন| গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার এই পদোন্নতি ব্যাংক এশিয়ার ভবিষ্যৎ অগ্রযাত্রায় আরও গতিশীলতা আনবে বলে কর্তৃপক্ষ আশাবাদী|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191