বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে ৪৭ শতাংশ

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

প্রথম প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় কমেছে ৪৭ শতাংশ

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ধস নেমেছে| কোম্পানিটির আগের বছরের একই সময়ে তুলনায় চলতি বছরের এ সময় শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৪৭ শতাংশ| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য|
জানা গেছে, কোম্পানিটির ৩ মাসে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা| যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৫ টাকা| এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২১ টাকা বা ৪৭ শতাংশ|
গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.১১ টাকায়| শেয়ারবাজারের এই বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি ২০২৫ সালের ব্যবসায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে| যা আগামী ২৯ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরে বিতরণ করা হবে| এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে|
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩.৪৬ টাকা, যার পরিমাণ এর আগের বছর হয়েছিল ২.২৬ টাকা| ওই বছরের ব্যবসায়ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি|
উল্লেখ্য ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইউনাইটেড ইন্স্যুরেন্সের বর্তমানে ৪৪ কোটি ৫০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে| এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতীত) বিনিয়োগকারীদের মালিকানা ৪০.১০ শতাংশ| মঙ্গলবার (০৫ মে) কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫.৮০ টাকায়|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191