
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাত| আগামী ১৪ মে পূর্ণাঙ্গ এমডি হিসেবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল| তিনি এর আগেই বুধবার (৬ মে) ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন| ব্যাংকটির চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির |
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন| যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন|
জানা গেছে, কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এমডি পদে নিয়োগ দিয়েছিল| বাংলাদেশ ব্যাংকও এই নিয়োগ অনুমোদন করে| তবে শেষ মুহূর্তে সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির পছন্দের লোককে এমডি পদে পদে নিয়োগ দিতে কিমিয়া সাদাতকে এ পদ থেকে সরে দাড়তে বলা হয়|
পদত্যাগপত্রে কিমিয়া সাদাত তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, তিন মাসের নোটিশ সময় শেষে তার পদত্যাগ পত্র কার্যকর হবে| নোটিশ সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে সহযোগিতা করবেন বলেও তিনি উল্লেখ করেন|

Posted ১২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Arthobiz | zaman zaman


