বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের প্রথম প্রান্তিকে জনতা ইন্স্যুরেন্সের ব্যবসা কমেছে

  |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

বছরের প্রথম প্রান্তিকে জনতা ইন্স্যুরেন্সের ব্যবসা কমেছে

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যবসা কমেছে| তবে কোম্পানিটি আগের বছরের ন্যায় ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে| আগের বছর ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল| বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা, যার পরিমাণ আগের বছরে হয়েছিল ১.৩১ টাকা| এ হিসাবে ইপিএস কমেছে ০.০১ টাকা বা ১ শতাংশ|
জনতা ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে| এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২২ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে|
একইদিনে জনতা ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে| এই সময়ের ব্যবসায় কোম্পানিটির ১২ শতাংশ মুনাফা বেড়েছে|
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৯ টাকা| যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৬ টাকা| এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১২ শতাংশ| গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩৭ টাকায়|

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191