
| বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ| কোম্পানিটি ১ হাজার ৮৩১ বারে ৩৯ লাখ ৫০ হাজার ২৪৮ টি শেয়ার লেনদেন করেছে| যার বাজার মূল্য ১০ কোটি ২২ লাখ টাকা| তালিকায় ২য় স্থানে থাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ| কোম্পানিটি ৪২৩ বারে ৪ লাখ ২৭ হাজার ৭৯১ টি শেয়ার লেনদেন করেছে| যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা| তালিকার ৩য় স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ| কোম্পানিটি ১ হাজার ৭১২ বারে ৩৬ লাখ ৬০ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করেছে| যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা| তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ুএম.এল. ডাইংয়ের ৯.৮৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৭৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, আমান ফিডের ৮.০০ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইলের ৭.৪০ শতাংশ দর বেড়েছে|

Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Arthobiz | zaman zaman


