বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইপিডি’র রচনা প্রতিযোগিতার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ

  |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

বিআইপিডি’র রচনা প্রতিযোগিতার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমে›ন্ট’র (বিআইপিডি) রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে|
বিআইপিডি’র উদ্যোগে ‘প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বীমা খাতের তথ্যভিত্তিক পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই উন্মুক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়|
৩টায় রাজধানীর বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘ইকবাল সেন্টার’-এ বুধবার (১৩ মে) দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপিডির চেয়ারম্যান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন| ¯^াগত বক্তব্য দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী|
প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং এফবিপির গবেষণা ও উন্নয়ন প্রধান ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান নুরুল আলম|
অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. কায়কোবাদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক|
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগ থেকে এমবিএ সম্পন্নকারী সাদিয়া আফরিন মমি| দ্বিতীয় হন এজি অ্যাগ্রো ফুডস লিমিটেডের ব্যবস্থাপক মো. রাইছুল হক| তৃতীয় স্থান অর্জন করেন জেবি বোদা গ্রুপের ট্রিটি অ্যান্ড ফ্যাকালটেটিভ বিভাগের ব্যবস্থাপক আব্দুর রহমান সুলতান| চতুর্থ হন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ডা. সাবরিনা মনসুর| পঞ্চম স্থান অর্জন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল কোরাইশ|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরী, কাউন্সিল সদস্য এম. মোস্তফা কামাল খান ও এ কে এম এহসানুল হকসহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগিতার বিজয়ী ও অতিথিরা|
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ, বই ও সনদ তুলে দেওয়া হয়|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191