
| শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদ তিন বছর মেয়াদি “গ্রিন বন্ড” ইস্যুর অনুমোদন দিয়েছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে| জানা গেছে, ২১ মে ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়| প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড এবং পূর্ণাঙ্গভাবে রিডিমেবল গ্রিন বন্ড| বন্ডটির আকার হবে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর| প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি| সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সবুজ অর্থায়ন কার্যক্রমে ব্যবহার করা হবে| তবে বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ব্যাংকটি|

Posted ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
Arthobiz | zaman zaman


