বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা আইন সংশোধন প্রস্তাব স্থগিত হচ্ছে!

  |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

বীমা আইন সংশোধন প্রস্তাব স্থগিত হচ্ছে!

অর্থবিজ প্রতিবেদক :
বীমা আইন-২০১০ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ এর সংশোধন এবং প্রস্তাবিত বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশের খসড়া প্রক্রিয়াকরণের কার্যক্রম আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ| খসড়াগুলো আরও পরিমার্জন ও পর্যালোচনার ¯^ার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে
মঙ্গলবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়| চিঠিতে ¯^াক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র আইন বিভাগের পরিচালক মো. বদিউজ্জামান|
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বীমা আইন, ২০১০ এর সংশোধন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর সংশোধন এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬ এর খসড়া প্রস্তুত করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছিল| তবে বর্তমান প্রেক্ষাপটে খসড়াগুলো আরও নিখুঁত ও যুগোপযোগী করতে অধিকতর রিভিউ এবং পরিমার্জনের প্রয়োজন দেখা দিয়েছে|
এই কারণে বিষয়োক্ত খসড়াসমূহের ওপর আপাতত কোনো ধরনের প্রশাসনিক বা আইনি কার্যক্রম গ্রহণ না করার জন্য মন্ত্রণালয়ের বীমা শাখাকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ|
এর আগে ১৯ জানুয়ারি বীমা আইন, ২০১০-এর সংশোধিতব্য খসড়া এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনা করতে আইডিআরএ কার্যালয়ে পৃথক দু’টি সভা আহবান করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) | তবে সভা দু’টি জাতীয় নির্বাচনের পর আয়োজনের অনুরোধ জানায় বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191