
| রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
গ্রাহকের বীমা দাবী পরিশোধের দাবীতে এবার সানফ্লাওয়ার লাইফের উন্নয়ন কর্মীরা আন্দোলনে মাঠে নেমেছে| এ সকল বীমা কর্মী গ্রাহকের চাপে বাড়ি ছাড়া| গ্রাহকের বীমা দাবীর টাকা দিচ্ছে না সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি| দাবীর টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা মাঠকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে| গ্রাহকের চাপে পড়ে ঘরছাড়া হয়ে এ সকল বীমা কর্মী অবশেষে বীমা কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং তাদের নিরাপত্তার দাবীতে আজ রোববার (১৯ জুলাই) বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে|
আজ রোববার (১৯ জুলাই) এসব ী বীমাকর্মীরা বকেয়া বীমা দাবি পরিশোধের দাবিতে আইডিআরএ’র কার্যালয়ে মানববন্ধন করেন| তারা আইডিআরএ’র কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান| তাদের দাবির পরিপ্রেক্ষিতে আইডিআরএ তাৎক্ষণিকভাবে সানফ্লাওয়ার লাইফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধের নির্দেশ দেয়|
আন্দোলনকারী বীমাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে কোম্পানিটি গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করতে না পারায় তারা চরম সংকটে পড়েছেন| পাওনা টাকার দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় করছেন| ফলে ¯^াভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে| তাদের অভিযোগ, সন্তানরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে না; অনেক সময় পথেই তাদের আটকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে| এমন পরিস্থিতিতে তারাও বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না|
লালমনিরহাট থেকে আসা সানফ্লাওয়ার লাইফের বীমা এজেন্ট আলগাজী রহমান বলেন, ২০২১ সাল থেকে পরিপক্ব (ম্যাচিউরড) বীমা দাবির অর্থ পরিশোধ না হওয়ায় মাঠকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন| তার দাবি, শুধু লালমনিরহাট অঞ্চলেই প্রায় দুই হাজার গ্রাহকের দুই কোটির বেশি টাকার বীমা দাবি বকেয়া রয়েছে| কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেলেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তিনি| দ্রুত বকেয়া দাবি পরিশোধে আইডিআরএ’র কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি|
দেবীদ্বার (কুমিল্লা) সার্ভিস সেলের অফিস ইনচার্জ আবুল কাশেম মোল্লা বলেন, বকেয়া বীমা দাবি দীর্ঘদিন ঝুলে থাকায় মাঠপর্যায়ের কর্মীরা চরম সংকটে পড়েছেন| তার মাধ্যমে করা প্রায় ২৫০টি পলিসির বিপরীতে প্রায় এক কোটি টাকা এখনো পরিশোধ হয়নি বলে জানান তিনি| বিষয়টির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন|
সানফ্লাওয়ার লাইফের রংপুরের তারাগঞ্জের মাঠকর্মী সাবিনা ইয়াসমিন বলেন, সাত বছরে তিনি এক হাজারের বেশি গ্রাহককে বীমা করিয়েছিলেন| এর মধ্যে ২০১৬ সাল থেকে শতাধিক পলিসি পরিপক্ব (ম্যাচিউরড) হলেও গ্রাহকেরা এখনো দাবি পরিশোধ পাননি বলে অভিযোগ করেন| তার ভাষ্য, কোম্পানির পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও কার্যকর সমাধান হয়নি| গ্রাহকদের বকেয়া অর্থ দ্রুত পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি|
বগুড়া থেকে আসা সানফ্লাওয়ার লাইফের আরেক নারী মাঠকর্মী মীম আক্তার বলেন, ২০১২ সাল থেকে কোম্পানিতে কর্মরত থাকলেও তার মাধ্যমে বীমা করা প্রায় ২,৭০০ গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার দাবি এখনো পরিশোধ হয়নি| দীর্ঘদিন ধরে মৃত্যু দাবি ও পরিপক্ব (ম্যাচিউরড) পলিসির অর্থ আটকে থাকায় তিনি ও তার পরিবার ¯^াভাবিক জীবনযাপন করতে পারছেন না বলে দাবি করেন| তিনি বলেন, গ্রাহকদের বকেয়া অর্থ পরিশোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি|
এ বিষয়ে বীমা সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের বক্তব্য জানতে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নাই|

Posted ৮:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


