বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ১৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৮ জুন) এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়|এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে|
ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন| সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ¯^তন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন|
চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন| তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন|
সভায় ৩১শে ডিসে¤^র ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়|

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191