বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক থাকা উচিত : অর্থ প্রতিমন্ত্রী

  |   রবিবার, ১০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

পূঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে অন্তত একজন স্বতন্ত্র নারী পরিচালক থাকা উচিত : অর্থ প্রতিমন্ত্রী

অর্থবিজ প্রতিবেদক :
অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, নারীদের সমঅধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করার সামিল। বর্তমান প্রধানমন্ত্রী সেই কাজটি করেছেন বলেই আজকে দেশের বিভিন্ন পর্যায়ে নারীরা স্থান পেয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যালয়ে আজ রোববার ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নারী উন্নয়নে কাজ করছে। তবে নারীদের যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখতে হবে। পাশাপাশি পুরুষ সহকর্মী যারা আছেন তাদেরও নারীদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। নারীদের সমঅধিকার নিশ্চিত করা হচ্ছে মানবাধিকার নিশ্চিত করা। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিতে একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএসই, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএন গ্লোবাল কমপ্যাক্ট, সানটেনেবল স্টক এক্সচেঞ্জ, ইউএন ওম্যান এবং দ্যা ওয়াল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের ক্ষমতায়নে খুবই আন্তরিক। আমি যখন ১০ বছর আগে প্রথম পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসি, তখন তিনি এনার্জি-পাওয়ার সেক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগিয়েছেন আমাকে। নারীদের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানিতে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত। নারীদের সমঅধিকার নিশ্চিত করা হচ্ছে মানবাধিকার নিশ্চিত করা। বর্তমান প্রধানমন্ত্রী সেই কাজ করেছেন বলেই আজকে দেশের বিভিন্ন সর্বোচ্চ পর্যায়ে নারী রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাই আজকের নারীদের আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি।
তিনি বলেন, নারী ক্ষমতায়ন শুধু সরকার বা নীতির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। এটা সমাজ থেকেই করতে হবে। সরকার হয়ত নীতি তৈরি করে দেবে, কিন্তু সেটা আমাদেরই বাস্তবায়ন করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা পুরুষের প্রতিদ্ব›দ্ধী নয়। নারীরা স্বল্প সময়ে একাধিক কাজ করার যোগ্যতা রাখে। কর্মক্ষেত্রে যদি তারা কাজের ভালো পরিবেশ পায় তবে তাদের দিয়ে অনেক কঠিন কাজও করানো সম্ভব হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আল্লাহ পৃথিবীতে নারী ও পুরুষকে আলদা আলাদা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। শুধু সঠিক বিষয়টি করলেই হবে না, সেটা স্মার্টভাবে শেষ করতে হবে। আজকের যে আলোচনার বিষয় তা একেবারে সময়োপযোগী।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে নারী সমতার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে তাদের কাজের ও যোগ্যতা প্রকাশের পাশাপাশি অধিকারও নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। উদ্যোক্তা থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক পর্যন্ত এখন নারীরা কাজ করছেন। করপোরেট গভর্নেন্সের কোড অনুযায়ী নারীদের আমরা প্রাধান্য, সুযোগ, দায়িত্ব দিচ্ছি। পুরুষদের পাশাপাশি তাদের জন্য আলাদা বিনিয়োগ এবং উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। নারীরা যেন বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন আমরা সে সুযোগ করে দিয়েছি এবং কাজ করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ হাসান বাবু বলেন, আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আমাদের দেখিয়ে গেছেন কীভাবে একটি স্বাধীন দেশ তৈরিতে ভূমিকা রাখা যায়।

ডিএসই চেয়ারম্যান বলেন, যতক্ষণ না নারীদের সঠিক ভূমিকা নিশ্চিত করা যায় ততক্ষণ দেশের উন্নয়ন সম্ভব নয়। যে জন্য প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে নারীদের কাজের পরিবেশ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এর ফলে এখন পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করছেন। তাই আমাদেরও উচিত প্রতিটি ক্ষেত্রে নারীদের কাজের পরিবেশ নিশ্চিতে নীতিগুলো সেভাবে তৈরি করা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এটিএম তারিকুজ্জামান বলেন, প্রতি বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এটি একটি আন্তর্জাতিক দিবস, যা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দিতে পালিত হয়। নারীদের জন্য বিনিয়োগ, তাদের অগ্রগতি ত্বরান্বিত করা এবং এমন একটি বিশ্ব গড়ে তুলতে কাজ করা যেখানে লিঙ্গ বৈষম্য নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির উন্নতির সুযোগ রয়েছে। এটি লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং নারীর অধিকার ও ক্ষমতায়ন প্রচারের একটি দিন।
ডিএসই এমডি বলেন, নারী নেতৃবৃন্দ বিভিন্ন ক্ষেত্রে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে, সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য সমর্থন করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ, নারীর ক্ষমতায়ন, পরিবেশগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি চিহ্নিত করা হয়েছে। তার প্রচেষ্টা বাংলাদেশের অগ্রগতি এবং স্থিতিস্থাপকতায় অবদান রেখেে

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191