
| রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ময়মনসিংহ অঞ্চলে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী | আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠানে গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়|

Posted ৮:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


