বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতায় এলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতায় এলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অর্থবিজ প্রতিবেদক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় | রোববার (১৯ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়| বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও  স্বাস্থ্য সুরক্ষা দিতে এই বীমা চুক্তি করা হয়|
চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন| এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব প্রফেসর একেএম রুহুল আমীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন|
সম্পাদিত চুক্তির আলোকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতাভূক্ত হলো| এর ফলে  স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় সূচিত হলো|
এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত| এ চুক্তির মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি গঠনে অংশীদার হলাম| এজন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান|
তিনি আরো বলেন, এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য , নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতি একটি দৃঢ় অঙ্গীকার|
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের যথেষ্ঠ সক্ষমতা ও সুখ্যাতি রয়েছে| আশাকরি ন্যাশনাল লাইফ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে চুক্তিটি বাস্তবায়ন করবে| এই চুক্তি শিক্ষার্থীদের কল্যাণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে|

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191