
| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 146 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা’র কমিটি গঠিত হয়েছে। সাংবাদিক এ এইচ এম ফারুক আহ্বায়ক, মিতায়ন চাকমা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজস্ব কর্মকর্তা মো. আলমগীর হোসেন ভূইয়াকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২৩ মে এ উপলক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়। এসময় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন যথাক্রমে বাখের উদ্দিন, সাংবাদিক অয়ন আহমেদ, ব্যাংকার আবুল কালাম আজাদ এড. নাজমুল হাসান (নিজাম), আমিনুল হক, ব্যারিস্টার ইশতিয়াক হোসেন জিসাম, দিদারুল আলম ও আয়েশা খাতুন। যুগ্ম সদস্য সচিব হলেন- যথাক্রমে এড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি), আল আমিন আহমেদ, রফিকুল ইসলাম, জাকের হোসেন শাহীন ও আবদুল্লাহ আল মামুন খোকন। খবর বিজ্ঞপ্তি।

Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
Arthobiz | zaman zaman


