বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক প্রণব সরকার সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের আহবায়ক

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   228 বার পঠিত

সাংবাদিক প্রণব সরকার সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের আহবায়ক

অর্থবিজ ডেস্ক :
ভারতের ত্রিপুরায় প্রথমবারের মতো গঠিত হলো আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা চ্যাপ্টার। এতে প্রথিতযশা সাংবাদিক ও আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের আহবায়ক মনোনীত হয়েছেন।
ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাজু লামা আজ নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা চ্যাপ্টার গঠনের ঘোষণা দেন। এর মাধ্যমে ত্রিপুরায় আন্তর্জাতিক সাংবাদিকদের একটি মঞ্চ গঠনের নতুন অধ্যায় সূচিত হলো। সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক প্রণব সরকারকে। খবর বিজ্ঞপ্তি।
উল্লেখ্য, শ্রী প্রণব সরকার বর্তমানে সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক। সম্প্রতি তিনি রাজ্যের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদেও মনোনীত হন।
সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো:আব্দুর রহমান এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়ে
বলেছেন, “ত্রিপুরা রাজ্যের প্রথিতযশা সাংবাদিক প্রণব সরকার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের ত্রিপুরা রাজ্যের দায়িত্ব নেওয়ায় সার্ক জার্নালিস্ট ফোরাম আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে”।
সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড.অনিরুদ্ধ সুধাংশু এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নাসির আল মামুন এক বার্তায় ত্রিপুরা রাজ্যের নবনিযুক্ত আহবায়ক প্রণব সরকারকে অভিনন্দন জানিয়েছেন

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191