বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সোনার বাংলা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন।
সভায় ২০২৪ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অংশগ্রহণ করেন ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির। এছাড়া, সভায় অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালক আলহাজ মো. রুহুল আমিন, আলহাজ মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরণ মালাকার, মি. সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশীদ মোল্লা, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, বেলাল হোসেন এবং ইনডিপেনডেন্ট পরিচালক দেলোয়ার হোসেন রাজা এবং নারী ইনডিপেনডেন্ট পরিচালক বদরুন নেসা।
আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা, কোম্পানির সিএফও এ. বি. এম. হাসানগীর এবং কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191