বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজিপুরে পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

গাজিপুরে পপুলার লাইফের  বীমাদাবীর  চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা  সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের গাজিপুরে বীমা গ্রাহকের মেয়াদউত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজিপুরে কোম্পানীর সার্ভিস সেল কার্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) এ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ও প্রকল্প ইনচার্জ মরিয়ম আক্তারের সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191