বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ কোটি টাকার শেয়ার মাকে উপহার দিলেন ছেলে মির্জা ইয়াসির আব্বাস

  |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

৩৬ কোটি টাকার শেয়ার মাকে উপহার দিলেন ছেলে মির্জা ইয়াসির আব্বাস

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে। আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ অক্টোবর এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন ইয়াসির আব্বাস। ডিএসইতে সেদিন ঢাকা ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। সে হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191