বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

রূপালী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক ;
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে| এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ|
২০২৫ সালের ৩১ ডিসে¤^র সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ| ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা|
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে| এর আগে রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ˆবঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়|
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে| আর শেয়ারহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুন| ২০২৫ সালের ৩১ ডিসে¤^র সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমšি^তভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা| আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৯ টাকা|
আলোচ্য সময়ে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৮ টাকা| আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএ ছিল ০.৩৯ টাকা| ২০২৫ সালের ৩১ ডিসে¤^র পর্যন্ত কোম্পানির সমšি^ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএপিএস) দাঁড়িয়েছে ২০.৪১ টাকা|
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191