বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

  |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ইপিএস বেড়েছে| কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়|
আজ সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ˆবঠক শেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়| এর আগে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন পর করা হয়| কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে|
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে| গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল| প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩৫ পয়সা| গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭০ পয়সা|

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191