বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ২৯ জুন

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা ২৯ জুন

অর্থবিজ প্রতিবেদক :
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন| রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন|
কোম্পানিটি ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে| কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসে¤^র সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে|
ডেল্টা লাইফ ২০২৪ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল| এর আগে ২০২৩ সালে দেয় ৯০ শতাংশ নগদ লভ্যাংশ, যা কোম্পানিটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ| এ ছাড়া ২০২২ সালে ৩০ শতাংশ, ২০২১ সালে ২৬ শতাংশ এবং ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি|
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ৩৬ টাকা ৯৪ পয়সা | পাশাপাশি কোম্পানিটির মোট প্রিমিয়াম আয়ও ধারাবাহিকভাবে বাড়ছে|

Facebook Comments Box
advertisement

Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191