
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 102 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
আগামী ২৫ ফেব্রুয়ারী বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
গত ৫ অক্টোবর শনিবার রাতে বিএফইউজের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির বৈঠকের উপরোল্লিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়। ভার্চুয়ালি (জুম) বৈঠকে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। এতে আরও বলা হয়, নির্বাচনের ছয় সপ্তাহ আগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
বৈঠকের শুরুতে অভিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে সভায় সম্প্রতি ইউনিয়নের প্রয়াত অন্যান্য সদস্যের মৃত্যুতেও গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে দেশব্যাপী দুই শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সকল মামলা প্রতাহারের জন্য শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সারা দেশ থেকে অর্ধ শতাধিক নির্বাচিত সাংবাদিক প্রতিনিধি সভায় অংশ নেন।

Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


