বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা সুবিধা প্রদানে গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

  |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

বীমা সুবিধা প্রদানে গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের বীমা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191