বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের কল্যাণে সরকার নতুন উদ্যোগের পরিকল্পনা করছে : বাছির জামাল

  |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

সাংবাদিকদের কল্যাণে সরকার নতুন উদ্যোগের পরিকল্পনা করছে : বাছির জামাল

চট্রগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, দেশে সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার। সাংবাদিকদের কীভাবে আরও ভালো রাখা যায়, তাদেরকে কীভাবে আরও সম্মান দেওয়া যায় সেই চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন ঢাকার বুকে। পরবর্তীতে প্রয়াত বেগম খালেদা জিয়াও একই ধারা অব্যাহত রেখেছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৩৯ জন সাংবাদিককে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। বাছির জামাল বলেন, জাতীয় প্রেস ক্লাবের ভবনটি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে। তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেকটি জমি সাফ কবলা করে দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তাঁর উদ্যোগে সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা হয়েছিল পল্লবীতে। এটি বর্তমানেও চলমান রয়েছে বলে জানান তিনি।
সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের শুধু অনুদান নয় প্রবীণ সাংবাদিকদের পেনশনও দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
তিনি বলেন, এছাড়াও অসুস্থ সাংবাদিকদের হেলথ কার্ড প্রদানের চিন্তাভাবনা চলছে। এভাবে বর্তমান সরকার সাংবাদিকদের ভালো রাখার নানা কর্মসূচী গ্রহণের কথা ভাবছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আপনাদের সহযোগিতা পেলে, বর্তমান সরকার সেই কাজগুলো করে যাবে।
তিনি বলেন, আমি আশা করছি যে সরকার সাংবাদিকদের উন্নয়নে ও তাদের জীবনমানের পরিধি সুন্দর করতে যে সব কাজ করা দরকার, সেগুলো করবে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, সাইফুল ইসলাম শিল্পী ও রুবেল খান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191