বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবীতে সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চের আল্টিমেটাম

  |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবীতে সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চের আল্টিমেটাম

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ এক সপ্তাহের মধ্যে জারি না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ জারি না হলে ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবে তারা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান ও ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার।
লিখিত বক্তব্যে তারা বলেন, আগামী ২৪ সেপ্টেরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অধ্যাদেশ জারি ও উপদেষ্টা পরিষদে ও অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের জন্য দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে শিক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবে। প্রস্তাবিত ইউনিভার্সিটি নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে চলছে উল্লেখ করে তারা বলেন, এখন আবার নতুন করে ইউনিভার্সিটির কার্যক্রমের বিপক্ষে একটি পক্ষ ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে। ঐতিহ্য রক্ষার নামে তারা শেষ মুহূর্তে এসেও সরকারের কাজে বাধা সৃষ্টি করতে কতিপয় শিক্ষার্থীকে ব্যবহার করছে।
তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীরা প্রথমে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার প্রলোভন দেখিয়ে কলেজটির শিক্ষার্থীদের দিয়ে মাঠ গরম রাখার চেষ্টা করেছে। কলেজটির শিক্ষার্থীরা যখন সরকারের প্রস্তাবিত কাঠামোর গুণগত মান উপলব্ধি করেছে, তখন তারা কথিত আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং প্রস্তাবিত কাঠামোকে স্বাগত জানিয়েছে। গত ১১ সেপ্টেম্বরও আমরা দেখেছি, ইডেন কলেজের একটি পক্ষের ছাত্রীদের আন্দোলনে এসে শিক্ষকরা ভর করেছে। ছাত্রীদের আন্দোলনে ভর করে শিক্ষকরা অন্যান্য ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করে, ভুল বুঝিয়ে ও পরীক্ষা ছাড়া পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আন্দোলনে নামিয়েছেন।
রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন । তবে এবার এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরোধিতা করে সাত কলেজের শিক্ষকেরা আন্দোলন নেমেছেন । এর প্রেক্ষিতে আজ ( ১৮ সেপ্টেম্বর) অধ্যাদেশ জারি ও শিক্ষকদের আন্দোলনের বিরোধীতা করে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191