বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রচারে নির্দেশনায় ব্যাংকারদের মধ্যে অস্বস্তি

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   69 বার পঠিত

গণভোটের প্রচারে নির্দেশনায় ব্যাংকারদের মধ্যে অস্বস্তি

অর্থবিজ প্রতিবেদক :
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটের পক্ষে প্রচার চালাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের দেয়া নির্দেশনায় কোন কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।
অতিসম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গণভোটে মানুষকে উৎসাহিত করতে ব্যাংকের প্রতিটি শাখায় ব্যানার টাঙিয়ে প্রচারনা চালাতে অনুরোধ করেছে। ব্যাংকাররা জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য বলা হয়েছে।
ব্যাংকাররা জানান, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর সপ্তাহখানেক পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করা হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) স্পষ্টভাবেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, জনসচেতনতা বাড়াতে কাজ করা এনজিওগুলোকে অর্থ দেওয়ার জন্যও ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়েছে। এবিবি এ কাজে সহায়তা করবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191