
| রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 63 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন-২০২৬ রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সন্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান
নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্ত া (সিইও) এ.এন.এম.ফজলুল করিম মুন্সী। এছাড়া অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন । খবর বিজ্ঞপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ কোম্পানী বর্তমান ক্রেডিট রেটিং এএএ অর্জন করায় এবং ২০২৫ সালে প্রিমিয়াম আয় ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সকল স্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এছাড়াও ২০২৫ সালে সরকারী ট্রেজারী বন্ড ও স্থায়ী আমানত বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন। সম্মেলনে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী ও শাখা সমূহকে পুরষ্কার প্রদান করা হয়।

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


