বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের জোন ইনচার্জদের সমন্বয় সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

কক্সবাজারে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের জোন ইনচার্জদের সমন্বয় সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র তিন দিনব্যাপী কক্সবাজার সম্মেলনের ২য় দিন ২৯ জানুয়ারি কোম্পানির জোন ইনচার্জগনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের লং বিচ হোটেলের কনফারেন্স হলে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ।
সভায় জোন ইনচার্জদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভুঁঞা। সভায় উপস্থিত ছিলেন ডিএমডি একেএম রকিবুল হাসান, এএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক খান, ইভিপি ও হেড অব এডমিন মিঞা মো. মশিউর রহমান এবং ইভিপি ও হেড অব পিএইচএস মোঃ নিজাম উদ্দিন, এসভিপি মোঃ সাজেদুল ইসলাম ও ভবতোষ কুমার বিশ্বাস সহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় ২০২৫ সালে সন্তোষজনক ব্যবসা অর্জনের জন্য কোম্পানির জোন ইনচার্জগনকে ধন্যবাদ জানানো হয় এবং ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য জোন ইনচার্জগন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২০২৫ ব্যবসা বর্ষে সর্বোচ্চ ১ম বর্ষ প্রিমিয়াম অর্ছনকারী জোন ইনচার্জ ও এফএ গনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২৫ সালে সর্বোচ্চ সংখ্যক সক্রিয় এফএ -এর মাধ্যমে ব্যবসা অর্জনকারী জোন ইনচার্জদের মেডেল এবং সর্বোচ্চ ২য় বর্ষ প্রিমিয়াম অর্জনকারী জোন ইনচার্জগনকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191