বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ সামনে : অর্থ উপদেষ্টা

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ সামনে : অর্থ উপদেষ্টা

অর্থবিজ প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই ব্যাংকগুলোকে এখন থেকেই স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছে, তবে দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যতের সংকট মোকাবেলার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে আরও সতর্ক ও সাহসী হতে হবে। তিনি বলেন, ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানি বাণিজ্যে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী অনুষ্ঠানে ব্যাংকের আর্থিক চিত্র উপস্থাপন করেন। দেশের শীর্ষ এই ব্যাংকের ১,২৩৪টি শাখা রয়েছে। ব্যাংকের আমানতের পরিমাণ ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা, আর ঋণের পরিমাণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫.৩৪ শতাংশ। চলতি বছরে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১১ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191