বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

খুলনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
খুলনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক প্রদান করা হয় এবং ব্যবসা সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিুএর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামমের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও দ্রুত সেবা প্রদানই বীমা খাতের উন্নয়নের প্রধান ভিত্তি। সভায় গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে কোম্পানির সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191