বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানের কাছাকাছি ৩টি চীনা জাহাজ

  |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   195 বার পঠিত

তাইওয়ানের কাছাকাছি ৩টি চীনা জাহাজ

অর্থবিজ ডেস্ক :
তাইওয়ানের কাছাকাছি উত্তর ফিলিপাইনের দূরবর্তী দ্বীপপুঞ্জ এলাকায় চীনা কোস্টগার্ডের তিনটি জাহাজ দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবার ফিলিপাইনের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো প্রথম দেখা যায় বৃহস্পতিবার। এর ঠিক এক দিন পর ইউটিউবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তবে ফিলিপাইনও এই সংঘর্ষে জড়িয়ে যেতে পারে।
মার্কোসের এই মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার বলেন, ‘আমরা ফিলিপাইনকে আহ্বান জানাই যেন তারা আন্তরিকভাবে এক চীন নীতিকে মেনে চলে এবং চীনের প্রধান স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগুন নিয়ে খেলা না করে।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৬ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191