বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবি ইসলামিক লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষর

  |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

এনআরবি ইসলামিক লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষর

অর্থবিজ প্রতিবেদক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২ মার্চ) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে
বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহ্ জামাল হাওলাদার এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের এজিএম অপারেশন এসকে আহসানুর রহমান (আশিক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সকল কর্মকর্তা, কর্মচারী এবং সম্মানিত সকল গ্রাহক ও তাঁদের পরিবারবর্গ ব্রাক হেলথ কেয়ার লিমিটেড-এর সকল শাখায় বিশেষ স্বাস্থ্যসেবা হ্রাসকৃত মূল্যে গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191