
| বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 123 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট ও সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ এমপিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাঈদ আহমেদ সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সাঈদ আহমেদ এমপি’র সঙ্গে সাক্ষাৎ করে তাকে একটি “অভিনন্দন স্মারক” প্রদান করেন এবং তার এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান। সাক্ষাৎকালে তিনি দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন। উভয়েই আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে। এ সময় বিআইএ’র সাবেক নাসির উদ্দিন আহমেদ বর্তমান প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি’র সফলতা কামনা করেন।

Posted ৭:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


