বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এএমডি মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

  |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এএমডি মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

অর্থবিজ প্রতিবেদক :
ক্রিস্টান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মাহমুদ হাসান আদালতের এই নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত হয়েছেন মর্মে জানিয়ে অর্থবিজকে বলেন, ইস্টার্ন ইন্স্যুরেন্সে ডিএমডি পদে আমার দায়িত্বপালনকালীন সময়ের একটি ঘটনায় এ মামলাটি হয়। আমি আইনগত ভাবে বিষয়টি মোকাবেলা করছি।
জানা গেছে, বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ক্রিস্টান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহমুদ হাসান এর আগে ইস্টার্ন ইন্স্যুরেেেন্সর উপ-ব্যবস্থ্পনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্বপালনকালে তার বিরুদ্ধে একটি আর্থিক অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্ত শেষে আদালতে মামলা কহয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এই আদেশ জারি করে। আদালত একই সাথে ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক অপর এক জনৈক কর্মকর্তা জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে।
জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উক্ত দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার (৪ মার্চ) আদালতে আবেদন করেন। মাহমুদ হাসানের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। পাশাপাশি দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা একটি মামলাও তদন্তাধীন।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এ প্রেক্ষিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। অপরদিকে, জান্নাতুন নেসা জাকিয়ার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন-এমন তথ্য অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191