বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

অর্থবিজ প্রতিবেদক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন|
জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে থাকা সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-¯^জনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি| ১৯৭৯ সালের ১৫ এপ্রিল কুমিল্লার মুরাদনগরের চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন| দীর্ঘ ২৬ বছর ধরে বীমা খাতে কর্মদক্ষতার ¯^াক্ষর রেখে চলেছেন এস এম নুরুজ্জামান| মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন|
পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বও পালন করেন| পরে বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন|
তিনি ২০১৪ সালে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে যোগ দেন| ২০১৬ সালে কোম্পানিটির মুখ্য নির্বাহীর চলতি দায়িত্ব পান এবং ২০১৯ সালের ১৫ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন|
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত| বীমা বিষয়ক গবেষণাধর্মী লেখালেখিতেও তিনি সক্রিয়| পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কাতার, থাইল্যান্ড, চীন ও জাপানসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন|
বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য| এছাড়া তিনি রোটারি ক্লাব অব আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191