বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপুলার লাইফের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

পপুলার লাইফের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে|
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ডসিমবের  ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়| ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন| উল্লেখ্য, আগের অর্থবছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য একই হারে, অর্থাৎ ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল|
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২২সপ্টেম্বের  দুপুর ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে| এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই| কোম্পানির এ লভ্যাংশ ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিক নগদ রিটার্ন প্রদানের ধারা অব্যাহত থাকল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা|

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191